
সুমন ইসলাম, লালমনিরহাট
শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্জ য়ন্ত্রী উৎসবের আয়োজন করেছে।
লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের মধ্যে অবস্থিত শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়।
৪০ পূর্তি উপলক্ষে শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ে উদ্যোগে সুবর্ণজয়ন্ত্রী উৎসবের আয়োজন করেছে।
৪০ বছর পূর্তি অনুষ্ঠানে ১৯৮৬ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত অধ্যয়নরত প্রাক্তন ও বর্তমান সকল ছাত্র-ছাত্রী নিবন্ধন করতে পারবে। বর্ণাঢ্য, জাঁককমকপূর্ণ বিশাল আয়োজন করতে যাচ্ছে সম্প্রতি সময়ে।
ব্যাচভিত্তিক প্রাক্তন ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে কলেজে প্রথম মতবিনিময় সভা করবে। সকল ছাত্র-ছাত্রীদের মতামতের ভিত্তিতে শীঘ্রই তারিখ ঘোষণা করা হবে বলে কলেজ সূত্রে জানা যায়।
কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের WhatsApp group খোলা হচ্ছে। কলেজে না এসেও প্রাক্তণ ছাত্র ছাত্রীরা WhatsApp group গ্রুপেই সব যোগাযোগ করতে পারবে। চাকুরী রত ছাত্র ছাত্রীরা বর্তমান কর্মস্থল, পদবী, প্রতিষ্ঠানে উল্লেখ করতে হবে।



