
প্রকাশিত,২৯, আগস্ট,২০২১
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের সাবেক ভিপি চৌধুরী শফিকুল ইসলাম হোসেনের মাতা মোসাঃ হাসিনা ইসলাম (৮৫) ২৮আগস্ট (শনিবার) আনুমানিক সকাল ৬টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
উল্লেখ্য যে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মরহুমার জানাজা বাদ আসর খুলনা সরকারি আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় যুবনেতা চৌধুরী শফিকুল ইসলাম হোসেনের মাতা মোসাঃ হাসিনা ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল বলেন, মোসাঃ হাসিনা ইসলামের মৃত্যুতে তার পরিবারের সদস্যদের ন্যায় আমরাও গভীর ভাবে শোকাহত। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


