
প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাট
লা
লালমনিরহাটের কুলাঘাট চেকপোস্ট এলাকায় একটি বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আল-আমিন এবং জনাব মোঃ মামুনুর রশিদের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
মঙ্গলবার ৪ আগস্ট ২০২৬
অভিযানকালে সড়ক পরিবহন আইন অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকা এবং অতিরিক্ত গতিতে (ওভারস্পিড) গাড়ি চালানোর অপরাধে ২০টি মামলায় সর্বমোট ১৫,৭০০ (পনেরো হাজার সাতশত) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। একই সাথে সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে যানবাহনগুলোতে মাদক পরিবহন করা হচ্ছে কিনা এবং চালকগণ মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালাচ্ছেন কিনা তা ব্যাপকভাবে তল্লাশি ও যাচাই করা হয়। জনস্বার্থে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।



