
প্রকাশিত,২৩,মে,২০২৩
রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধিঃ
লাকসাম উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়ন পরিষদের (ইউপি) ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২২ মে) দুপুরে ইউনিয়ন পরিষদের সামনে উন্মুক্ত স্থানে এ বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মোহাম্মদ মহি উদ্দিন।
লাকসাম পূর্ব ইউপি চেয়ারম্যান আলী আহমেদের সভাপতিত্বে আগামী এক বছরের জন্য এ বাজেট উপস্থাপন করা হয়।
এ বছর বাজেটে প্রায় ১ কোটি ৯৭ লাখ ৩৭৪ টাকার লক্ষ্যমাত্রা উল্লেখ করা হয়। যা গত বছর ছিল ১ কোটি ৯৩ লাখ ৪ হাজার ৬৭৩ টাকা। এ বছরের বাজেটে উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহণকারীরা শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ নজর দেওয়ার তাগিদ দেন। উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ইটালি প্রবাসী
আবদুল মান্নানসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের মেম্বার ও মহিলা সদস্য, গ্রাম পুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।


