print news || Dailydeshsomoy

প্রকাশিত

রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধিঃ

লাকসাম উপজেলার বড়বাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাইফান ইসলাম ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে।

সাইফান ইসলাম কুমিল্লার নাঙ্গলকোট পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম খানের একমাত্র পুত্র। তার মা সাবিনা আক্তার সুমী লাকসাম উপজেলার বড়বাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। তিনি লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের নাওটি গ্রামের মাস্টার ইয়াছিন খানের নাতি।

বর্তমানে সাইফান ইসলাম লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। ভবিষ্যতে তিনি একজন দক্ষ চিকিৎসক (ডাক্তার) হওয়ার স্বপ্ন দেখেন।

নিজের এ সাফল্যের পেছনে শিক্ষক ও বাবা-মায়ের আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনার কথা উল্লেখ করে সাইফান তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে ভবিষ্যতেও আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।

সাইফানের এ কৃতিত্বে পরিবার, শিক্ষক-শিক্ষিকা, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তারা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।