
প্রকাশিত, ২৭-১১-২০২০
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে করোনা ভাইরাস প্রতিরোধে ‘নো মাস্ক, নো সার্ভিস’ ‘মাস্ক পরুন, সেবা নিন’ শীর্ষক প্রচারণা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ জনকে জরিমানা করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান চলছে ,পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।বৃহস্পতিবার দুপুরে ল²ীপুর পৌর শহরের উত্তর বাসস্ট্যান্ড , ঝুমুর হল এবং চকবাজার এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাস্ক না পরা এবং স্বাস্থ্যবিধি অমান্যকারী ২০ জনকে ২০০ টাকা হারে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । এর আগে তাদের প্রত্যেককে একটি করে মাস্ক উপহার দিয়ে স্বাস্থ্যবিধি ও করোনা দ্বিতীয় ধাপ সম্পর্কে সচেতন করেন । এ সময় অভিযান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, সহকারী কমিশনার রাজিব হোসেন এবং মনিজা খাতুন।
এছাড়াও জনসাধারণকে করোনা পরিস্থিতি সম্পর্কে সতর্ক করতে মাইকিং সহ, বিভিন্ন রকম প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের প্রতিরোধে জেলা প্রশাসনের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানা যায়।


