print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৩, জুলাই,২০২১

তপন দাস

নীলফামারী জেলা প্রতিনিধিঃ

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় সরকারী নির্দেশনা অমান্য করে অযথা ঘোরাঘুরির দায়ে আশরাফ হোসেন (২৬) নামের এক যুবক আটক করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রমিজ আমল।

গতকাল শুক্রবার রাত আনুমানিক ১১ টার দিকে সৈয়দপুর শহরের পাঁচ মাথার মোড় নামক স্হান থেকে আশরাফ হোসেন কে আটক করে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আমল।

এবিষয়ে ম্যাজিস্ট্রেট রমিজ আমলের সাথে ফোনে কথা হলে তিনি বলেন আমরা যখন রাতে শহরের বিভিন্ন স্থানে টহল দেই তখন শহরের পাঁচ মাথার মোড়ে এক যুবককে ঘোরাঘুরি করতে দেখলে তার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার কথার সাথে কাজের মিল না থাকায় আমরা তাকে আটক করে সেখানেই আদালত পরিচালনা করে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়ে।