print news || Dailydeshsomoy

প্রকাশিত,৪, জুলাই,২০২১

তপন দাস

নীলফামারী জেলা প্রতিনিধি ঃ

দেশে করোনা ভাইরাস সংক্রমণের গতি কমিয়ে আনার লক্ষ্যে ,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশে চলছে কঠোর লকডাউন / শটডাউন ।

আর এই শটডাউনে বিনা কারনে ও অযথা রাস্তায় চলাচল করলে গুনতে হবে জরিমানা বা যেতে হবে জেলে।

এরই ধারাবাহিকতায় লকডাউনের চতুর্থ দিনে আজ রবিবার নীলফামারীতে ৫৪ মামলায় ৮৮ হাজার ১৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।

নীলফামারী সদর উপজেলায় ২ টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২০ টি মামলার ৯ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয় ,

ডোমার উপজেলায় ১১ টি মামলায় ১৬ হাজার ৮০০ টাকা,
ডিমলা উপজেলায় ৭ টি মামলায় ৭ হাজার ২০০ টাকা।

জলঢাকা উপজেলায় ৫ টি মামলায় ৫ হাজার ৮০০ টাকা।

কিশোরগঞ্জ উপজেলায় ৫ টি মামলায় ৩৯ হাজার টাকা।

এবং সৈয়দপুর উপজেলায় ৬ টি মামলায় ৯ হাজার ১০০ টাকা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয় বলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়।