print news || Dailydeshsomoy

প্রকাশিত,৬ এপ্রিল, ২০২১
তপন দাস

নীলফামারী জেলা প্রতিনিধি ঃ

বিশ্বব্যাপি চলমান মরণব্যধি করোনা ভাইরাসের সংক্রমণের এখন চলছে দ্বিতীয় ডেই ।

আর এইমরণব্যধি করোনা ভাইরাসের সংক্রমণের দ্বিতীয় ডেই থেকে থেকে বাসীকে রক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ১৮ দফা নির্দেশনা মোতাবেক ও দেশে এক সপ্তাহ (৭ দিনের) লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে নীলফামারী জেলা পুলিশ, ও ভ্রাম্যমান আদালত।
আজ লকডাউনের প্রথম দিনে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে ও মাস্ক বিহীন দের ৫৪ হাজার টাকা জরিমানা করেছে সৈয়দপুর উপজেলার ইউএনও মোহাম্মদ নাসিম আহমেদ।

এদিকে নীলফামারীর জেলার প্রবেশ দার গুলোতে ও বসানো হয়েছে মোবাইল কোর্ট এবং৷ সার্চ করা হচ্ছে প্রবেশ করা সব ধরনের যানবাহনে ও থার্মমিটার দিয়ে মাপা হচ্ছে শরীরের তাপমাত্রা।

এদিকে নীলফামারি জেলায় প্রবেশ দার ডোমারের পাগলা
বাজার , ডিমলার ডালিয়া সৈয়দপুরের চিকলি, রাবেয়া ও নীলফামারীর সদরের ভবানী গঞ্জ এলাকায় ঘুরে দেখা যায় , যে সেসব স্থানে কঠোর অবস্থান করছে জেলা পুলিশের একটি বিশেষ টিম।

এবিষয়ে নীলফামারী পুলিশ সুপারের সাথে ফোনে কথা হলে তিনি বলেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৮ দফা নির্দেশনার বাস্তবায়নের৷ লক্ষে ও নীলফামারী জেলা কে করোনা মুক্ত রাখার জন্য ও সঠিক ভাবে লকডাউন পালনের জন্য আমরা নীলফামারী জেলা পুলিশ কঠোর অবস্থান নিয়েছি, এবং নীলফামারী জেলার প্রবেশ দার গুলোতে আমরা চেকপোস্ট বসিয়েছি।