print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলা হাসপাতালে অজ্ঞাতনামা একটি শিশু ভর্তি রয়েছে। বর্তমানে শিশুটির পরিচয় ও পরিবারের সদস্যদের সন্ধান প্রয়োজন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিবারের সদস্য বা অভিভাবকের সন্ধান পেতে সহযোগিতা কামনা করা হয়েছে।

কোনো ব্যক্তি শিশুটিকে চিনে থাকলে কিংবা তার পরিবারের পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে দ্রুত গলাচিপা উপজেলা হাসপাতালে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

শিশুটিকে তার পরিবার ও অভিভাবকের কাছে ফিরিয়ে দিতে স্থানীয় বাসিন্দাসহ সবার সহযোগিতা কামনা করা হয়েছে। শিশুটির ছবি ও এ সংক্রান্ত তথ্য বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানানো হয়েছে, যাতে দ্রুত তার স্বজনদের সন্ধান পাওয়া যায়।