print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. লিটন প্যাদা (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাগরদী রোডের পশ্চিম পাশে কুটিয়ালপাড়া শ্মশানঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গলাচিপা থানার এসআই (নিঃ) মো. আ. হাকিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে লিটন প্যাদাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মো. লিটন প্যাদা সাগরদী রোডের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম মো. নুরু প্যাদা এবং মায়ের নাম জয়নব বিবি।

এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।