print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৯-১১-২০২০
আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ

আট বছর পর রুমা উপজেলা মারমা সম্প্রদায়ের মাহা ওয়াগ্যেয়াই পোয়াঃ কেন্দ্রীয় উদযাপন কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন উপজেলা পরিষদে চেয়ারম্যান উহ্লাচিং মারমা।

জানা গেছে, নিয়মে ২বছর পর পরেই নতুন কমিটি পরিবর্তনের কথা থাকলে নেতৃত্ব দেয়ার কারো মন মানসিকতা না থাকায় কমিটি পরিবর্তন করতে সক্ষম হয়নি।

আজ সোমাবার (৯নভেম্বর) সন্ধ্যায় সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মাহা ওয়াগ্যেয়াই পোয়েঃ উদযাপন কমিটির সভাপতি বর্তমান সদর ইউপি চেয়ারম্যান শৈবং মারমা শৈমং কমিটির বিলুপ্ত ঘোষণা করে।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদে চেয়ারম্যান উহ্লাচিং মারমা, অগ্রবংশ অনাথালয়ে পরিচালক ভদন্ত উঃ নাইদিয়া মহাথেরো, পাইন্দু ইউপি. চেয়ারম্যান উহ্লামং মারমা, গালেঁঙ্গ্যা ইউপি. চেয়ারম্যান শৈউসাই মারমা,খাদ্য গুদামে ভার-প্রাপ্ত কর্মকর্তা উচনু মারমাসহ গণমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

তবে চলমান নভেম্বর মাসে শীঘ্রই গতিতে মারমা সম্প্রদায়ে প্রত্যেক গ্রামে হেডম্যান কারবারি উপস্থিতে নতুন কমিটির ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপজেলা পরিষদে চেয়ারম্যান।