print news || Dailydeshsomoy

প্রকাশিত,৩০এপ্রিল,২০২১

মোঃ ইলিয়াস হোসাইন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি রোগীদের ও হতদরিদ্রের খোজ খবর নিয়ে ইফতারের সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩০ এপ্রিল) বিকাল ৪. ৩০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে উপজেলা চত্বর এলাকায় শ্রমিকদের মাঝে ছাত্রলীগের কর্মীরা উপস্থিত থেকে এই কার্যক্রম করে থাকেন।
ইফতার বিতরন করার সময় সাংবাদিককে বলেন, করোনা মহামারির মধ্যে এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। লকডাউন অবস্থায় যখন গরিব ও অসহায় মানুষ খাবার যোগাতে হিমশিম খাচ্ছে, সেই মুহূর্তে মির্জাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল শিকদার পাশে দারিয়েছেন৷
এ সময় উপস্থিত থাকেন, মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল শিকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান হাওলাদার, মোঃ মেহেদী হাসান অন্তর ও সুবিদখালী সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ মাহবুবুল রহমান রুবান, মাধবখালী ইউনিয়ন ছাএলীগের সভাপতি মোঃ কামাল হোসেন জুয়েল প্রমুখ।