
প্রকাশিত,০১, জুলাই,২০২১
মোঃ ইলিয়াস হোসাইন পটুয়াখালী প্রতিনিধিঃ
বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সপ্তাহব্যাপী সর্বাত্মক কঠোর লকডাউন চলছে সারাদেশে। লকডাউন কার্যকর করতে মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত টিম মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন।
আজ বৃস্পতিবার (১জুলাই) সকাল সাড়ে ছয়টা থেকে চলছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা।
ঝিরি ঝিরি বৃষ্টি মধ্যে উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হান উজ্জামান এর নেতৃতে মির্জাগঞ্জ থানার পুলিশ টিম সেনাবাহিনীর সদস্যবৃন্দের সহগোগিতায় মির্জাগঞ্জের বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।সকাল সাড়ে ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত অভিযান পরিচালনা কালীন সময়
মমন্ত্রীপরিষদ থেকে জারিকৃত বিধিনিষেধ অমান্য করায় ১০ টি মামলায় ১০ হাজার ৯০০ টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হান উজ্জামান।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান উজ্জামান জানান, আমি সকাল সাড়ে ছয়টার সময় থেকে শহরের বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করেছি। অভিযান চলাকালীন সময় যারা সাস্থ্য বিধি না মেনেছে বাহ্ মুখে মাস্ক ব্যবহার না করেছে তাদেরকে ধরে আমরা জরিমানা করেছি ও সচেতন করছি, আমি সকলকে আহ্বান জানিয়েছে যে জরুরী প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবেন না,জরুরী প্রয়োজনে বাইরে বের হলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করুন অযথা বাড়ির বাইরে ঘুরাঘুরি করলে ও মাস্ক ব্যবহার না করলে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার হবে, আমাদের এই ভ্রাম্যমান আদালত অভিযান অব্যাহত থাকবে।


