
প্রকাশ, ৫ জানুয়ারি, ২০২১
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
মুজিববর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসারণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষে নওগাঁর রাণীনগরে খাদ্যের নিরাপদতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদা বেগম, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, উপজেলা খাদ্য কর্মকর্তা সিরাজুল ইসলাম সরকার, উপজেলা প্রাণী সম্পদের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, রাণীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তন্ময় ভৌমিক।
কর্মশালায় উপজেলার হোটেল মালিক, ফল, মাছ, বেকারী ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।


