
প্রকাশিত
মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম সভাপতিত্বে ১৩ অক্টোবর রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে সেপ্টেম্বর ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় রংপুর রেঞ্জে সেপ্টেম্বর মাসের অপরাধ পরিস্থিতি ও জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা শেষে সার্বিক কর্মদক্ষতার ভিত্তিতে নীলফামারী জেলা পুলিশকে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত করা হয়।
এই স্বীকৃতির অংশ হিসেবে নীলফামারী জেলা পুলিশের পক্ষে ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহণ করেন পুলিশ সুপার নীলফামারী ফরহাদ হোসেন খাঁন।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগন এবং রংপুর রেঞ্জের সকল জেলার পুলিশ সুপারগণ।



