print news || Dailydeshsomoy

প্রকাশিত,১২, সেপ্টেম্বর,২০২২

রংপুর ব্যুরো আনোয়ার হোসেন ঃ

রংপুর পীরগঞ্জ উপজেলার মদনখালি ইউনিয়নের মাগুরা ফকির পাড়া গ্রামের মাজেদা বেগম (৩৫), স্বামী রায়হান মিয়া স্ত্রী একই গ্রামের পার্শ্ববর্তী প্রতিবেশী নুরুন্নবী ওরফে মারুফ(২৩) পিতা-গোফফার আলীর বাসায় বিয়ের দাবিতে গত ০৭/০৯/২০২২ইং তারিখে সকাল ১১ ঘটিকার সময় ঘরে প্রবেশ করেন। নাম না প্রকাশ করায় এলাকাবাসি বলেন মারুফের সঙ্গে মাজেদা’র পাঁচ থেকে ছয় বছর ধরে প্রেমের সম্পর্ক ।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানাযায় মাজেদার স্বামী রায়হান সংসারে অভাবের কারনে ঢাকায় রিক্সা চালাতে যাওয়ার সুযোগে দীর্ঘদিন থেকে মাজেদাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহ্যিক সম্পর্ক গড়ে তোলেন মারুফ। গত বুধবার মারুফ মোবাইল ফোনে মাজেদাকে তার নিজ শয়ন কক্ষে ডেকে এনে দৈহ্যিক মিলন করার সময় স্হানীয় লোকজন দেখেফেলায় মাজেদা তার বাড়িতে অবস্থান করিতে থাকে,এবং স্হানীয় প্রভাবশালী নেতার হস্তক্ষেপে তাকে গত শুক্রবার গভীররাতে মারুফের বাসা থেকে বের করে স্হানীয় মেম্বরের বাসায় আশ্রয় নেন।

ভুক্তভোগী মাজেদা গত ১১ সেপ্টেম্বর দুপুর ২ ঘটিকায় পীরগঞ্জ থানায় নিজে উপস্থিত হয়ে একটি মামলা করেন মামলা নং ৩৪।