print news || Dailydeshsomoy

প্রকাশিত,৩০এপ্রিল,২০২১

অভিজিৎ সাহা বিশাল (যশোর)ঃ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ বৃহস্পতিবার ২৯ এপ্রিল দুপুরে যশোর শহরের ৭ নম্বর ওয়ার্ডের এলাকায় চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন যুবলীগ নেতা ইয়াছিন আরাফাত ইয়াছিন। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোর অসহায় ও দুস্থদের মধ্যে চাল বিতরণ কার্যক্রম কর্মসূচি শুরু করেছে।মানুষের পাশে থেকে তাদের দুমুঠো খাবার তুলে দেওয়ার কাজটি করে যেতে চান মানবিক এই মানুষটি।
করোনা মহামারি কালে বিশ্ব যখন স্থবির ঠিক তখনই যশোরের চাল বিতরন করে বিড়ল দৃষ্টান্ত স্থাপন করলেন যশোর জেলা যুবলীগ নেতা ইয়াছিন আরাফাত ইয়াছিন।
এবিষয়ে কথা হলে ইয়াছিন আরাফাত ইয়াছিন বলেন ,আমি যশোর জেলা যুবলীগ কর্মী, স্কুল পর্যায় থেকে বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া সংগঠন ছাত্রলীগের রাজনীতি করে আসছি। রাজনীতি করার জন্য বিভিন্ন সময়ে হয়রানির শিকার হয়েছি। তবুও যুবলীগের নীতি ও আদর্শের জায়গা থেকে নূন্যতম বিচ্যুত হই নি। আমি আমার এলাকায় করোনা মহামারি সহ সকল দূর্যোগে দুস্থ অসহায় মানুষের পাশে ছিলাম এবং আছি।

তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল আজহা চাউল বিতরন করলাম। সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের কারণে খেটে খাওয়া অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তাই তাদের পাশে দাড়িয়ে তাদের তাদের দুবেলা খাবারের ব্যাবস্থা করে দেয়ার চেষ্টা করে যাচ্ছি।

তিনি আরো বলেন, মানবতার জননী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে ছুঠে চলেছে। এই সরকারের আমলে একজন লোকও না খেয়ে দিন পার করবে না।