
প্রকাশিত,২৩ এপ্রিল, ২০২১
অভিজিৎ সাহা বিশাল (যশোর):
করোনা মহামারি কালে বিশ্ব যখন স্থবির ঠিক তখনই যশোরের ইফতার বিতরন করে বিড়ল দৃষ্টান্ত স্থাপন করলেন।পবিত্র মাহে রমজানে উপলক্ষে যশোরের অবস্থানরত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অসহায়-দুঃস্থদের ইফতার বিতরণ কর্মসূচি শুরু করেছে।
রমজান মাস ব্যাপী সেহেরী ও ইফতার সামগ্রী নিয়ে দুস্থ অসহায় মানুষের পাশে থেকে তাদের দুমুঠো খাবার তুলে দেওয়ার কাজটি করে যেতে চান মানবিক এই মানুষগুলো।
এলাকাবাসীর হাতে ইফতার তুলে দেন যশোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, অনুব্রত সাহা মিঠুন , রকি ভাই, ওয়ার্ড যুবলীগের আহবায়ক ইব্রাহিম হোসেন সোহাগ সহ যুবলীগের কর্মীবৃন্দ।
ইফতার বিতরণে সহযোগিতা করেন, সাবেক জেলা আওয়ামী লীগের নেতা কাজী বর্ণ উত্তম ভাই
তারই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের কারণে খেটে খাওয়া অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তাই তাদের পাশে দাড়িয়ে তাদের তাদের দুবেলা খাবারের ব্যাবস্থা করে দেয়ার চেষ্টা করে যাচ্ছেন।
অনুব্রত সাহা মিঠুন যুবলীগ নেতা আরো বলেন, মানবতার জননী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে ছুঠে চলেছে। এই সরকারের আমলে একজন লোকও না খেয়ে দিন পার করবে না।


