
প্রকাশিত,৭,মে,২০২১
অভিজিৎ সাহা বিশাল(যশোর)
করোনা মহামারি কালে বিশ্ব যখন স্থবির ঠিক তখনই যশোরের ইফতার বিতরন করে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন যশোর জেলা ছাত্রলীগ নেতা তানভীর ভূঁইয়া লিমন ।
পবিত্র মাহে রমজানে উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী যশোরের অবস্থানরত অসহায়-দুঃস্থদের মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি করেছেন জেলা ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারন সম্পাদক তানজীব নওসাদ পল্লব সহ জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ৬ মে ইফতার বিতরন সামগ্রী নিয়ে ৪০০জন দুস্থ অসহায় মানুষের পাশে থেকে তাদের দুমুঠো খাবার তুলে দেওয়ার কাজটি করেছেন মানবিক এই মানুষটি।
এবিষয়ে কথা হলে ছাত্রলীগ নেতা তানভীর ভূঁইয়া লিমন বলেন,আমি যশোরে স্কুল পর্যায় থেকে বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া সংগঠন ছাত্রলীগের রাজনীতি করে আসছি। রাজনীতি করার জন্য বিভিন্ন সময়ে হয়রানির শিকার হয়েছি তবুও ছাত্রলীগের নীতি ও আদর্শের জায়গা থেকে নূন্যতম বিচ্যুত হই নি। আমি আমার এলাকায় করোনা মহামারি সহ সকল দূর্যোগে দুস্থ অসহায় মানুষের পাশে ছিলাম এবং আছি।
তারই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসে ইফতার বিতরন করলাম। সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের কারণে খেটে খাওয়া অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তাই তাদের পাশে দাড়িয়ে তাদের তাদের দুবেলা খাবারের ব্যাবস্থা করে দেয়ার চেষ্টা করে যাচ্ছি।
উপস্তিত জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক তানজীব নওশাদ পল্লব বক্তৃতায় বলেন বিশ্বমানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে ছুঠে চলেছে। এই সরকারের আমলে একজন লোকও না খেয়ে দিন পার করবে না।


