
প্রকাশিত, ৪ জানুয়ারি, ২০২১
উত্তম ঝিনাইদহ প্রতিনিধিঃ
৪ই জানুয়ারী (সোমবার), সকাল ১১ টায় যশোর অঞ্চলে জনপ্রিয় বীমা প্রকল্প “পপুলার লাইভ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড” এর বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি যশোরের বিডি হলে আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং প্রেসিডেন্ট বাংলাদেশ ইন্সুরেন্স ফোরাম ও কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ ইন্সুরেন্স এসোসিয়েশন জনাব বি এম ইউসুফ আলী।
এছাড়া উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন প্রশাসন) জনাব নওশের আলী নাঈম এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক (নবায়ন ও পি আর কন্ট্রোল) জনাব হাবিবুর রহমান। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প ইনচার্জ,আল আমিন বীমা প্রকল্পের জনাব মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব মোঃ খলিলুর রহমান দুলাল, জনাব মোঃ মাহবুবুর রহমান, জনাব তানভীর আল-আজাদ নাঈম, জনাব আরিফুর রহমান বিপ্লব,জনাব মোঃ জাহিদুল আলম শামীম, জনাব সাইফুল ইসলাম রুবেল, জনাব মোঃ কামরুজ্জামান এবং উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব বি এম ইউসুফ আলী জানান, বীমা কোম্পানির উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে এবং পরবর্তীতে কোম্পানি আরো এগিয়ে যাবে। এজন্য কোম্পানির সাথে সংশ্লিষ্ট সকল কর্মীদের কাজের প্রতি সুদৃঢ় হতে হবে।আর এটি বাস্তবায়নের জন্য তিনি কিছু নির্দেশনা প্রদান করেন।
সেগুলো হলো-১/সকল কর্মীদের মাঠ পর্যায়ে কাজ করা,২/যার যার কর্ম এলাকায় যাদের চাকরি চলে গেছে তাদের বীমাতে চাকরি করার সুযোগ প্রদান,৩/নতুন সদস্য নিয়োগ ও প্রস্তাবপত্র,৪/তামাদি গ্রাহকের তামাদি টাকা উত্তোলন ও ঘাটতি প্রিমিয়াম পূরণ করা,৫/SB+মেয়াদ পূর্তি টাকা থেকে কিস্তি সমন্বয় অথবা FDR,৬/SB এর সময় দলীল+PR/OR ছাড়া SB দেওয়া হবে না,৭/ব্যাংক আইন গ্রাহক সুরক্ষা আইন ১ কোটি টাকা থাকলে গ্রাহক ফেরত পাবে ১ লক্ষ টাকা,এই বিষয়টি গ্রাহকদের বোঝাতে হবে।


