print news || Dailydeshsomoy

প্রকাশিত, ২৫ মার্চ, ২০২১

হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গণহত্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে পৌরশহরের লঞ্চঘাটা বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুস্পস্তর্বক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আতাউর রহমান,সহকারী কমিশনার (ভূমি)কাবেরী রায়,মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম,ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সালমা আক্তার, ও বিভিন্ন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডারগণ

দেশ সময় / আয়নাল ইসলাম