print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৬,মে,২০২৩

প্রিয়ন্ত মজুমদারঃ

কুমিল্লার মুরাদনগরে সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানির কর্মী এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে পেশাদার দক্ষতা উন্নয়ন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ সড়কের অপর পাশে অবস্থিত নগর বাংলা রেস্টুরেন্টের সভাকক্ষে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।

ইউনিট ম্যানেজার মাসুক মিয়ার উপস্থাপনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানির ব্রাঞ্চ ম্যানাজার রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিট ম্যানাজার রফিকুল ইসলাম, ফিনানশিয়াল এসোসিয়েট ওমর ফারুক, আজিজুল হক, প্রভাষক আজিজুল রহমান রনি, প্রভাষক ড. মনিরুজ্জামান ও প্রভাষক সোহেল রানা।

সেমিনারে প্রধান বক্তা রেজাউল করিম উপস্থিত সকলের মাঝে জীবন বীমার গুরুত্ব তুলে ধরে বলেন, মানুষের জীবন ও পরিবারের নিশ্চয়তা প্রদান করতে পারে শুধুমাত্র আল্লাহ্। পরিবারকে আর্থিক সহায়তার নিশ্চয়তা দিতে পারে বীমা কোম্পানি। দেশে অনেক বীমা কোম্পানি রয়েছে যারা গ্রাহকদের সাথে প্রতারণা করে। আমরা শরীয়াহ্ আইন মেনে প্রতিষ্ঠান পরিচালনা করি। আমাদের গ্রাহকদের কেউ অভিযোগ দিতে পারবেনা তাকে হয়রানি করা হয়েছে। সম্পূর্ণ অনলাইন মাধ্যমে সচ্ছতার সাথে মানুষের ন্যায্য দিয়ে থাকি।

তিনি আরো বলেন, দক্ষিণ এশিয়াতে আমাদের কোম্পানি পরপর এওয়ার্ড পেয়েছে। দেশে-বিদেশে জাতীয় ও আন্তর্জাতিক অসংখ্য এওয়ার্ড আমাদের ঝুলিতে আছে শুধুমাত্র সঠিক পরিচালনা এবং নিষ্ঠার সাথে গ্রাহকদের সেবা প্রদান করার কারণে।

মুরাদনগর,কুমিল্লা।
০৬-০৫-২০২৩