print news || Dailydeshsomoy

প্রকাশিত,১১,মে,২০২১

সজীব সরকার, ময়মনসিংহ

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নধারা সমাজকল্যাণ সংস্থার সহায়তায় দরিদ্র ও অসহায়ের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ, ওসি জনাব মোহাম্মদ দুলাল আকন্দ। তিনি ঈদ উপহার বিতরণের পাশাপাশি করোনা সচেতনতা সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সামাজিক দূরত্ব বজায় রেখে সকলের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়।তিনি সকলের জন্য দোয়া ও সুস্থতা কামনা করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নধারা সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এস এম মনিরুজ্জামান আকাশ।তিনি সমাজের সকল বিত্তশালীদের অসহায়ের প্রতি সহায়তায় হাত বাড়িয়ে দেওয়ার আহবান করেন।