print news || Dailydeshsomoy

প্রকাশিত, ২৭-১২-২০২০

সজীব সরকার, মুক্তাগাছা, ময়মনসিংহ ঃ

ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার নতুন বাজার গরুর হাটের উল্টোদিকের ৪ একর ৪২ শতাংশ জমি যা ১ নং খাস খতিয়ানভুক্ত সম্পত্তি। এ জমিটুকু বালু দিয়ে ভরাট করে বহুতল মার্কেট নির্মাণের চেষ্টা করেছেন এলাকার কিছু অসাধু ব্যাক্তি।

এসিল্যান্ড মাসুদ রানার মোবাইল কোর্ট পরিচালনা করে সেখানে নিষেধাজ্ঞা জারি করা হয় এবং অবৈধ দখলের চেষ্টা প্রতিহত করা হয়।

মাসুদ রানা আরও জানান মুক্তাগাছার আটানি বাজার এলাকায় পুরাতন কসাইখানার জেলা প্রশাসক, ময়মনসিংহের নামে রেকর্ড প্রচারিত ১০ শতাংশ জমিতে প্লট আকারে বিক্রি করার জন্য ৫টি প্লটের কাজ শুরু করা হয়। সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে যাবতীয় কার্যক্রম বন্ধ করে সেখানে ভূমি গ্রন্থাগার স্থাপনের প্রস্তাব দেয়া হল। তিনি বলেন সরকারি সম্পত্তিতে প্লট আকারে বিক্রি করার অপচেষ্টা বন্ধ করা হল।

এছাড়াও আজ নতুন করে মুক্তাগাছার দরিচারআানি বাজার এলাকার বড়মসজিদ সম্মুখে পিলখানা এলাকার ১ নং খাস খতিয়ান ভুক্ত সরকারি জমিতে পুণরায় স্থাপনা নির্মাণের চেষ্টা করছে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্মাণ কাজ বন্ধ করা হয়।

এসিল্যান্ড মাসুদ রানা বলেন সরকারি সম্পত্তি আত্মসাৎ এর চেষ্টা করা এ মানুষগুলো কখনই সরকারের শুভাকাঙ্ক্ষী হতে পারে না। সকলকে সরকারের সম্পত্তি রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান।