print news || Dailydeshsomoy

প্রকাশিত, ২৫-১১-২০২০

কক্সবাজার জেলা প্রতিনিধি ঃ

আদ্য ২৫ নবেম্ভর ২০২০ইং দুপুরে মিয়ানমারে মন্ডু টাউন শিপে বিজিবি ও বিজিপির মধ্য এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক কৃত ৯ বাংলাদেশী জেলে কে বাংলাদেশ বডারগার্ড (বিজিবির) কাছে হস্তান্তর করেন। পতাকা বৈঠকে ১০সদস্য বিশিষ্ট বাংলাদেশর পক্ষে নেন্তৃন্ত দেন টেকনাফ ২বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল ফায়সাল হাসান খান ও মিয়ানমারের পক্ষে ৭সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেন্তৃন্ত দেন ৪ (চার) বিজিপির ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল জওলিং আং। মিয়ানমার ফেরত ৯ জেলে কে প্রথমিক স্বাস্থ্য পরিক্ষা শেষে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ ২বিজিবির উপ অধিনায়ক মেজর রুবাইয়ে কবির , অপারেশন অফিসার মেজর রাহুল আসাদ ও টেকনাফ মডেল থানার নবাগত ওসি মোঃ হাফিজুর রহমান সহ আরো অনেকেই।