
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি।
পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে বৃষ্টিতে ভিজে অতি কষ্টে দিনাতিপাত করছিলেন এক অসহায় মা।
কষ্টের সেই খবর পেয়ে স্থির থাকতে পারেননি সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা মানবিক নেতা, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও গলাচিপা পৌরসভার মেয়র পদপ্রার্থী ইখতিয়ার রহমান কবির।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোঃ আরশাফ উজ্জামান সহ বিএনপির অঙ্গ সংগঠন।
আজ তিনি সরাসরি সরজমিনে গিয়ে সেই অসহায় মায়ের খোঁজখবর নেন এবং তাঁর সার্বিক পরিস্থিতির খোঁজ রাখেন। বৃষ্টির রাতে মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে এবং একটি নিরাপদ ও সুন্দর ঘর তুলে দেওয়ার দৃঢ় আশ্বাস প্রদান করেছেন তিনি।
নেতৃত্ব শুধু কথার ফানুসে নয়, ছড়িয়ে পড়ে এমনই ভালোবাসায় ও মানবিক কাজে। গলাচিপার প্রতিটি মেহনতী ও অসহায় মানুষের বিপদে-আপদে এভাবেই আজীবন পাশে থাকতে চান তিনি।
সব শেষে তিনি জানান,
আসুন আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং একটি সুন্দর, মানবিক গলাচিপা গড়ে তুলি।



