print news || Dailydeshsomoy

প্রকাশিত

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু-কে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৩০ জুন) ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, “হাসানুল হক ইনু যে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তাতে তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত ছিল।

ট্রাইব্যুনাল যে সাজা দিয়েছেন, আমার মতে সাক্ষ্য-প্রমাণ মূল্যায়নের ক্ষেত্রে আরও গভীর পর্যালোচনার সুযোগ ছিল।”
তিনি জানান, রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করার বিষয়টি প্রসিকিউশন বিবেচনা করছে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ট্রাইব্যুনাল এ রায় প্রদান করেন। মামলার একাধিক অভিযোগের মধ্যে কয়েকটিতে তাকে দোষী সাব্যস্ত করে আদালত ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।