print news || Dailydeshsomoy

প্রকাশিত,১০, জুন,২০২৩

এস.এম জামাল উদ্দিন শামীমঃ

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের সার্বিক দিক নির্দেশনায় মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মজিদের মাদক বিরোধী অভিযানে উপজেলার মুজাটি গ্রামের মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেন (৩০) গত চার মাস পূর্বে মাদক সহ ধৃত হয়।

পরে হাজতবাস শেষে ওসি মো.আব্দুল মজিদের আহব্বানে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে ১২০ দিনের জন্য তিনটি চিল্লা সম্পন্ন করে পুনরায় ৯ জুন শুক্রবার থানায় হাজির হয়ে তার বন্ধুদের প্ররোচনায় মাদকের সাথে জড়িত হওয়ার কথা স্বীকার করে।

অত:পর মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ উক্ত মাদক ব্যবসায়ীর কর্মসংস্থানের জন্য একটি মুদি দোকানের ব্যবস্থা করেন এবং কিছু নগদ অর্থ প্রদান করেন। দোকান পেয়ে ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় সহ অফিসার ইনচার্জ ও বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানান।