print news || Dailydeshsomoy

প্রকাশিত,২২, ফেব্রুয়ারি,২০২২

হৃদয় হোসাইন,(ভ্রাম্যমান প্রতিনিধি পাবনা)ঃ

২১ শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেড়া পৌরসভাধীন ৮নং ওয়ার্ড আলহেরা নগর অবস্থিত আরাবী জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত।

বেড়ায় আধুনিকতায় আমরাও অংশীদার,সেরা ডাক্তারদের নিয়ে সেরা হাসপাতাল এই স্লোগান কে সামনে রেখে,পৌরসভাধীন ৬নং ওয়ার্ড মোহনগঞ্জ বাজারে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।ক্যাম্পেইন এ জেনারেল হাসপাতালটির উল্লেখযোগ্য সেবাসমূহ গুলো আলোচনা করা হয়,যেমন ২৪ঘন্টা সকলপ্রকার মেডিসিন পাওয়া যায়।২৪ঘন্টা এম্বুলেন্স এর ব্যাবস্থা।

২৪ঘন্টা এক্সরে, আল্ট্রাসনোগ্রাম, ই.সি.জি, প্যাথলজি এনালাইজার মেশিন দ্বার সার্ভিস দেওয়া হয়।২৪ঘন্টা বিশেষজ্ঞ ডাক্তারের নিশ্চয়তা।নরমাল ডেলিভারী এবং সবধরনের অপারেশন যত্ন সহকারে করা হয়।২৪ঘন্টা সি.সি ক্যামেরা দ্বারা মনিটরিং করা হয়।এসময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান লিটন।৬ নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল মোল্লা।আবাসিক মেডিকেল অফিসার ডা:রাকিবুল খোয়াল।অন্যান্য ব্যাক্তির্বগ উপস্থিত ছিলেন।

হৃদয় হোসাইন
পাবনা