print news || Dailydeshsomoy

প্রকাশিত

এ এম ফাহাদ, খাগড়াছড়ি :

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে বর্নাঢ্য র‌্যালি ও সমাবেশ করেছে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি।

রবিবার (০৮ নভেম্বর) বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির কার্যালয় থেকে র‌্যালিটি শুরু হয়ে বাজারের প্রদান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম।

এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব ফোরকান ইমামী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সাদ্দাম, পৌর যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিন সহ উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক সিপাহি-জনতার অভ্যুত্থানের চেতনা দেশপ্রেমিক মানুষকে বারবার দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ৭ নভেম্বরের চেতনার কোনো বিকল্প নেই। তাঁরা আরও বলেন, বাংলাদেশকে নিয়ে এখনো নানা ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশপ্রেমিক মানুষ এক থাকলে কোনো পরাজিত শক্তিই দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে পারবে না।