print news || Dailydeshsomoy

প্রকাশিত

শাহাদাত হোসেন রাসেল
নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে সদ্য আবিষ্কৃত ‘সুন্দলপুর সাউথ-১’ গ্যাসক্ষেত্র পরিদর্শন করেছেন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।

রোববার (৮ নভেম্বর) দুপুরে তিনি গ্যাসক্ষেত্রটি পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) কর্মকর্তারা এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতারা।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে গ্যাসক্ষেত্রের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন সংসদ সদস্য। এ সময় গ্যাসক্ষেত্রটির আবিষ্কার ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে তিনি অবহিত হন।

উল্লেখ্য, কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপে গ্যাসের সন্ধান পাওয়ায় স্থানীয়ভাবে নতুন করে সম্ভাবনার সৃষ্টি হয়েছে।