print news || Dailydeshsomoy

প্রকাশিত

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় মিছিল ও আলোচনা সভা করেছে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।

রবিবার (৮ নভেম্বর) বেলা ১১টায় গলাচিপা উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব আলতাফ হোসেন খান।

সভায় বক্তারা বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিনের চেতনা ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। একই সঙ্গে গণতন্ত্র, রাজনৈতিক সহনশীলতা ও জাতীয় ঐক্য সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের গুরুত্ব, জাতীয় জীবনে ঐক্য ও সংহতির প্রয়োজনীয়তা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।