
প্রকাশিত,২৬ মার্চ, ২০২১
মোঃ অনিক দেওয়ান স্টাফ রিপোর্টার
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে চাঁপাইনবাবগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনার আয়োজন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে শুক্রবার সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুব আলম খান,বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা ৭১ এর ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি এ্যাডঃ আব্দুস সামাদ,জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দন কর,জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন,জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিন মিয়া,জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিষ মমতাজসহ অনান্যরা
আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী দেওয়া হয়।


