
প্রকাশিত, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
তপন দাসনীলফামারী জেলা প্রতিনিধিঃ
হারুন অর রশিদ (৪৫ ) পেশায় তিনি একজন প্রাইভেট টিচার , প্রাইভেট পড়িয়ে যে টাকা পান তাতে কোন রকমে চলে তার সংসার
তবুও তার স্বপ্ন কে বাস্তবে রুপ দিতে সে একটু একটু করে টাকা জমিয়ে আজ তার স্বপ্নটাকে বাস্তবে রুপ দিয়েছেন।
রংপুরের কোতোয়ালী থানা পাগলাপীর ইউনিয়নের কিসামত হরকলি গ্রামের প্রাইভেট টিচার হারুন অর রশিদের কথা । তার ছোট বেলা থেকে একটি বড় আশা ছিল তিনি নাসার মতো বাংলাদেশেও একটি মহাকাশ দেখার যন্ত্র আবিস্কার করবেন , এবং তিনি অক্লান্ত পরিশ্রম করে আবিস্কার করেন চারটি ভিন্ন ভিন্ন মহাকাশ যন্ত্র, তিনি একটি মাইক্রোস্কোপ, একটি টেলিস্কোপ, ও একটি ফিল্ম প্রজেক্টর আবিস্কার করেন, এবং এখনো তার অনেক গুলো মহাকাশ যন্ত্র আবিস্কারের প্রজেক্ট এর কাজ চলমান রয়েছে বলে জানান তিনি । আবিষ্কারক, হারুনুর রশীদ বলেন সরকারি পৃষ্ঠপোষকতা সাহায্য পেলে অনেক দূর এগিয়ে যেতে পারবেন,।

