
আজ ২৩.১০.২০২০ রোজ শুক্রবার জুম্মার নামাযের পূর্বে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক এম.পি, প্রতিমন্ত্রী, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম জনাব এ কে এম মোশাররফ হোসেন (এফসিএ) এর কবর জিয়ারত করেন তার স্নেহের ছোট ভাই, কারানির্যাতিত জননেতা, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সিনিয়র যুগ্মআহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন বাবলু।এসময় কবর জিয়ারতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হান, যুগ্মসম্পাদক- মান্নানুর রহমান, শাহীনুর ইসলাম সাগর, সুমন সহ জেলা ছাত্রদলের নাজিরুল, লিমন, কাউসার, হোসাইন ও কোতুয়ালী থানা ছাত্রদলের ছাত্রনেতা রুমান, তানভীর, সোহাগ ছাড়াও আনন্দমোহন কলেজ ছাত্রদলের আলী হোসেন এবং পশ্চিম থানা ছাত্রদলের নাজমুল হক সহ অনেকে উপস্থিত ছিলেন।।।


