print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৪, ফেব্রুয়ারি,২০২৩

মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ

আজ সেই ২৪ শে ফেব্রুয়ারী ১৯৭৫ সাল একটা কালো,রাত ভয়াল রাত আর সেই রাতেই আটপাড়ার কৃতি সন্তান আততায়ী সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হন নেত্রকোণার মোক্তারপাড়া নিজ বাস ভবনের সামনে।

জানা যায়, মরহুম আঃ খালেক একজন সফল এমপি এবং মুক্তিযোদ্ধার দক্ষ সংগঠক ছিলেন।ছাত্ররাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত থেকে নেত্রকোণা সরকারি কলেজ শাখার ছাত্র সংসদের প্রথম জিএস নির্বাচিত হন।

ছাত্ররাজনীতিতে অগ্রণী ভূমিকা রাখায় পরবর্তীতে নেত্রকোণা জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নির্বাচিত হন তারপর জেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন।

এ মহান নেতার ত্যাগ তিতিক্ষা এবং কর্মীবান্ধব বুনে যাওয়ায় এ খবর পৌঁছে যায় ধানমন্ডি ৩২ নাম্বারের বাড়িতে থাকা আরেক বর্ষীয়ান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে।
মরহুম আঃ খালেক এমপির জনপ্রিয়তা এবং কর্মীবান্ধবের সুবাদে সাবেক রাষ্ট্র নায়ক জাতি গঠনের কারিগর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের ঘনিষ্ঠ সহচর বুনে যান।

আরো জানা যায়, মরহুম আঃ খালেক এমপির অতর্কিত হামলায় নিহত হওয়ার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং তিনি শোকসন্তপ্ত পরিবারকে শান্তনা দিতে চিঠির মাধ্যমে শোক বার্তা পাঠান তাতে লিখা ছিল ওরা আমার খালেক রে বাঁচতে দিলো না, আমার খালেক রে মাইরা ফালাইছে।
শোক বার্তার মাঝে মরহুম আঃ খালেক এমপির সহধর্মিণীর জন্য কিছু উপহার পাঠান।

এ প্রসংঙ্গে নেত্রকোণা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তরুণ প্রজন্মের অহংকার সাবেক ভিপি শামসুর রহমান লিটন বলেন মরহুম আঃ খালেক এমপির ৪৮ তম মৃত্যু বার্ষিকী গভীর শ্রদ্ধা এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি।

তিনি আরো বলেন, মরহুম আঃ খালেক এমপি ছিলেন সৎ,নির্বিকার কর্মীবান্ধব, জনতার নেতা।
আমরাও চাই মরহুম আঃ খালেকদের মতো রাজনীতি করতে তবেই পাবো জাতির পিতার সোনার বাংলা আর আজকের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ।