
প্রকাশিত, ১২-১২-২০২০
আমিনুল ইসলাম গফরগাঁও প্রতিনিধি ঃ
গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে ১২ ডিসেম্বর, ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম সভাপতির বক্তব্যে বলেন
“যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত”
এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারা বাংলাদেশের ন্যায় গফরগাঁও উপজেলাতেও “ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০” পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ভূমি সহকারী কমিশনার কাবেরী রায়, গফরগাঁও থানা অতিরিক্ত পুলিশ সুপার, মাহফুজা আক্তার, থানা অফিসার ইনচার্জ অনুকূল সরকার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আলোচনা শেষে,
জাতীয় প্রোগ্রামের অংশ হিসেবে সেমিনার এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
দেশ সময় নিউজ -আয়নাল ইসলাম,


