print news || Dailydeshsomoy

প্রকাশিত, ২১ মার্চ, ২০২১

হানিফ খান,/আশরাফুল আলম মামুন,স্টাফ রিপোর্টার ঃ

গফরগাঁও থানা পুলিশের উদ্যেগে জনসাধারণ মাঝে মাস্ক বিতর, স্বাস্থ্যবিধি মেনে চলা করোনার সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষার সচেতনতামূলক প্রচার-প্রচারণায় র্্যলী ও মাইকিং অনুষ্ঠিত হয়েছে।

মহামারি করোনা সংক্রামনে লাখ ছাড়িয়ে পড়েছে বিশ্ব সহ বাংলাদেশেও। করোনা টিকা গ্রহন করলেও আবারও করোনা আক্রান্ত হচ্ছে হাজার মানুষ। করোনা সংক্রামন প্রকোপ যেন দিনে দিনে বেড়েই চলেছে। তবে সেই প্রকোপ থেকে রক্ষায় পেতে গফরগাঁও পুলিশের উদ্যেগে কোভিড-১৯ দ্বিতীয় ধাপে মোকাবেলায় মাস্ক বিতর স্বাস্থ্যবিধি মেনে চলা নাগরিকদের সচেতনতামূলক মাইকিং ও র্্যলী অনুষ্ঠিত হয়েছে।

২১ মার্চ রবিবার সকালে ১১টায় গফরগাঁও থানার সামনে থেকে র্্যলী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় থানার গেটে এসে শেষ হয়

এসময় র্্যলীতে অংশগ্রহণ করেন , গফরগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, পৌর কাউন্সিলর, মশিউর রহমান কিরণ, শাজাহান সাজু, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার, গফরগাঁও থানা অফিসার ইনচার্জ অনুকূল সরকার, থানা পুলিশ সদস্যসহ সাংবাদিক ব্যক্তিবর্গ প্রমুখ।

দেশ সময়/আয়নাল ইসলাম,।