print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৭, ফেব্রুয়ারি,২০২৩

হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যোগে প্রয়াত সাংসদ কিংবদন্তি জননেতা, আলতাফ হোসেন গোলন্দাজ এর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

প্রয়াত নেতার পারিবারিক কবরস্থান জিয়ারত ও দোয়া মাহফিলের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। কবর জিয়ারত ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রয়াত নেতার যোগ্য উত্তরসূরী বর্তমান জাতীয় সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল এমপি,
উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, গফরগাঁও পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চেয়ারম্যান, সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা দলীয় আওয়ামী লীগ কার্যালয় ও উপজেলার ১৫ ইউনিয়ন ব্যাপী মিলাদ মাহফিল, আলোচনা সভা ও গরিব দুঃখীদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে বিভিন্ন ইউনিয়নে কোরআন খতম, দোয়া মাহফিল আয়োজন করে স্থানীয় নেতৃবৃন্দ। তারই ধারাবাহিকতায়
নিগুয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রিয় নেতার স্মরণে দোয়া মাহফিল, আলোচনা সভা ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, কামরুল হুদা সরকার, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অত্র ইউনিয়ন ,তাইজুল ইসলাম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান রুবেল,
যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ ওয়াসির আকন্দ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সোহরাব মৃধা, বিশিষ্ট সমাজ সেবক ও ঠিকাদার আওয়ামী লীগ নেতা আলম খান, সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৬তম শাহাদাৎ বার্ষিকীতে প্রিয় নেতার প্রতি সকলেই বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

প্রায় সবকটি ইউনিয়নে দোয়া মাহফিল, আলোচনা সভা ও গরিব দুঃখীদের মাঝে ইউনিয়ন নেতাকর্মীরা খাবার বিতরণ করেন।

আয়নাল ইসলাম /দেশ সময়.