print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৫, আগস্ট,২০২৩

মারুফ সরকার ,স্টাফ রিপোর্টারঃ

শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী ফাউন্ডেশনের উদোগ্যে সিরাজগন্জ সদর ও কাজিপুর উপজেলার শতাধিক নেতাকর্মী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের টঙ্গীপাড়া মাজারের উদ্দোশ্য রওনা হয়েছেন। শুক্রবার সকালে সিরাজগল্জ থেকে নেতাকর্মীরা ফাউল্ডেশনের ধানমন্ডি কার্যালয়ে ঊপস্থিত হয়। সেখান থেকে মনসুর আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মনসুর আলীর নাতি শেহেরিন সেলিম রিপনের নেতৃত্ব টঙ্গি পাড়ার উদ্দোশ্যে রওনা হয়।

মনসুর আলির ছেলে মোহাম্মদ রেজাউল করিম, ফাউন্ডেশনের সম্পাদক অ্যাড. মজিবর রহমান. আওয়ামীলীগ নেতা আবু তাহের, ৩২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাইদুর রহমান মতিন , সহসভাতি তোছাদ্দেক আহমেদ জিন্নাহ, যুবলীগ নেতা মিলনসহ শতাধিক তরুন নেতাকর্মী সফরে অংশ নেন।

চেয়ারম্যান শেহেরিন সেলিম রিপন জানান, নতুন প্রজন্ম বঙ্গবন্ধু কে শুধু ধারন করে তার জন্য দোয়া করেছেন। বঙ্গবন্ধু যেখানে চির নিদ্রায় শায়িত সেই মাজার জিয়ারত করতে পারেনি। বঙ্গবন্ধুর মাজার জিয়ারত ও দোয়ার পাশাপাশি বঙ্গবন্ধুর প্রতি তরুন প্রজন্মের শ্রদ্ধা ভালবাসা বাড়ে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি আস্থা বাড়ে এজন্য এ জিয়ারতের আয়োজন করা হয়েছে!