
প্রকাশিত,১১, নভেম্বর,২০২১
সোহাগ হোসেন বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ৩বছর পর ভারতে পাচার হওয়া ৪নারী ও ৪ পুরুষ সহ মোট ৮ জন বাংলাদেশি ফেরত।
বৃহস্পতিবার(১১ ই নভেম্বর) বিকাল ৪ টার সময় তাদেরকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে।
ফেরতকৃতরা হলো বাংলাদেশর বাগেরহাট জেলা, রায়েন্দা থানা,নল বুনিয়া পোস্ট অফিসের,দক্ষিণ ধান সাগর গ্ৰামের , একই পরিবারের সদস্য বাইজুদিল ইসলাম, রেজাউল ইসলাম, নুর মিয়া শেখ, মোহাম্মদ শেখ, রহিমা,
নুসরাত,কাজল,জামিলা।তাদের বয়স ২ থেকে ৪৫ বছরের মধ্যে। ভালো কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সীমান্ত দিয়ে তারা ভারতে পাচারের শিকার হয়।
যশোর রাইটস এর তথ্য অনুসন্ধান কর্মকর্তা গ্রহনকারী তৌফিকুর জামান, সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে বিভিন্ন সময় ভালো কাজের কথা বলে তাদের কে ভারতে পাচার করে দালালরা। পরে ভারতীয় পুলিশ পাচারকারীদের কাছ থেকে তাদের উদ্ধার করে আদালতে পাঠায়। সেখান থেকে তাদের আশ্রয় হয় ভারতের নট গোয়া জেলারর ওল্ড গোয়া থানা, কলাপুর পোস্ট মিরছি বাড়ি গ্রাম থেকে তাদেরকে সি, আই, ডি,আটক করে ওল্ড গোয়া থানায় হস্তান্তর করে। সেখানে একটি এনজিও সংস্থার শেল্টার হোমে রাখে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ জানান, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে আইনী সহয়তা দিতে ৮জনকে বেনাপোল পোটথানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর
১১/১১/২১


