print news || Dailydeshsomoy

প্রকাশিত, ০৩-১২-২০২০
সোহাগ হোসেন বেনাপোল প্রতিনিধি ঃ

যশোরের বেনাপোল স্থলবন্দর ও পেট্রাপোল বন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রমদোরাই স্বামী।বন্দরের বিভিন্ন স্থাপনা, ট্রাক টার্মিনাল, কার্গরেল পণ্য ওঠা নামা শেড ও আমদানি রপ্তানী গেট পরিদর্শন,পাসপোর্ট ইমিগ্রেশন, বেনাপোল কাস্টমসে মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু কর্ণার আইটি পরিদর্শন খাতাই স্বাক্ষর করেন।পরিদর্শন শেষে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের গতি বাড়ানোর লক্ষ্যে,কাস্টমস, বন্দর,সিএন্ডএফ এজেন্ট ও আমদানি-রফতানি কারকদের সঙ্গে বেনাপোল কাস্টমস হাউসের অডিটোরিয়ামে মতবিনিময় করেন। ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসময় তিনি সমস্যাগুলো সমাধান ও রেল পথে বাণিজ্যের আশ্বাস দেন।

বৃহস্পতিবার্রব(৩রা ডিসেম্বর)বিকাল ৪টার সময় বেনাপোল বন্দর ও ভারতীয় পেট্রাপোল বর্ডার পরিদর্শন করেন। হাই কমিশনারের নেতৃত্বে ৪সদস্যের একটি প্রতিনিধি দল ও তার সফর সঙ্গী সহধর্মীনি কে নিয়ে ভারতীয় বর্ডার প্রবেশ করেন।পরিদর্শন শেষে সন্ধায় যশোরের উদ্দেশ্যে রওনা দেবেন।

এসময় উপস্থিত ছিলেন,হাই কমিশনার বিক্রমদোরাই স্বামী,সহকারি হাইকমিশনার রায়না রাজেশ,বেনাপোল কাস্টমস কমিশনার মোঃআজিজুল রহমান,উপজেলা নির্বহী অফিসার পুলক কুমার মন্ডর ,বন্দরের উপ পরিচালক মামুন কবির তালুকদার,নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান,বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন খান, বেনাপোল ইমিগ্রেশনের (ওসি) আহসান হাবিব,বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, ইন্দো বাংলা চেম্বার অব কর্মাসের পরিচালক মতিয়ার রহমান, চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আরশাফ আলী, প্রশাসনিক বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।