print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৩,আগস্ট,২০২১

বেড়া প্রতিনিধিঃ

মানুষের জন্য কাঁদে যার প্রাণ মানুষ তার নাম এই স্লোগান কে সামনে রেখে ধর্মীয় মূল্যবোধে অসাম্প্রদায়িক সমাজ গঠনে আর্তমানবতার সেবায় ২০১৯ সালের ৭ মার্চ থেকে । বিভিন্ন স্কুল কলেজের তরুণ মেধাবী শিক্ষার্থীদের নিয়ে গঠিত, আমরা বাঙালি মানবিক ফাউন্ডেশন। এক পা দু পা করে আজ সমগ্র বেড়া তথা পাবনা জেলায় সুমানের সাথে মানবিক কাজ করে
জনসাধারণের ভালোবাসা ও সর্মথনে আজ এখানে এসে দাঁরিয়েছে। বেড়া পৌর, উপজেলা এলাকা সহ আশপাশের বিভিন্ন উপজেলায় মানবসেবা মূলক বিভিন্ন কাজে সুনামের সাথে নিয়োজিত এই ফাউন্ডেশন এর সদস্যগণ।

বৃক্ষরোপণ, দুর্যোগকালীন সময়ে ত্রাণ বিতরণ, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নির্মূল সহ সমাজের পিছিয়ে পড়া দরিদ্র অসহায় মানুষকে নিয়ে এ ফাউন্ডেশন এর কাজ।সাধারণ মানুষকে করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা করতে বিভিন্ন ধরনের জনসচেতনতা মূলক কাজ সুনামের সাথে করে আসছে। তারই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধায়নে ফ্রি করোনার ভ্যাকসিন নিবন্ধনে কাজ করছে আমরা বাঙালি মানবিক ফাউন্ডেশন ৩ আগস্ট চাকলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে নিবন্ধন ক্যাম্প করে ২০০ জন ব্যাক্তি কে বিনামূল্য করোনার ভ্যাকসিন পেতে নিবন্ধন করে সহায়তা করেন ।

এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর উপদেষ্টা রেদোয়ান হাসান রুবেল। ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা তরুণ সাংবাদিক হৃদয় হোসাইন। ফাউন্ডেশন এর সভাপতি নাঈমুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দিসান,যুগ্ন সাধারণ সম্পাদক কাওসার আহমেদ নাঈম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, প্রচার সম্পাদক আকাশ আহমেদ, সদস্য আলিফ হোসেন,
এবিষয় উপদেষ্টা রেদোয়ান হাসান রুবেল বলেন শুধু এই করোনার ভ্যাকসিন নয়। আমরা সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করছি । বেড়াবাসীর জন্য আমরা বাঙালি মানবিক ফাউন্ডেশন এর মানবিক কাজ চলমান থাকবে ইনশাআল্লাহ।

পাবনা প্রতিনিধি
হৃদয় হোসাইন

০৩/০৮/২০২১