
সোহাগ হোসেন বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ৫টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
মঙ্গলবার(১৯শে জানুয়ারি) বিকাল ৪টার সময় ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করেন।
সাভার ক্যান্টনমেন্টের মেজর মোঃ এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতের উত্তর প্রদেশ সেনানিবাস থেকে কুকুরগুলো প্রথমে কলকাতার চাসাড়া সেনানিবাসে আনা হয়। সেখান থেকে পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে আনার পরে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য গত বছরের ১০ নভেম্বর ২০ টি ঘোড়া ও ১০টি কুকুর ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসেবে দিয়ে ছিলেন।
১৯/১/২১


