
প্রকাশিত,০৭, নভেম্বর,২০২১
সোহাগ হোসেন বেনাপোলঃ
যশোরের বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ২ বাংলাদেশি যুবককে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।
রবিবার (৭নভেম্বর)বিকাল ৫ টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।
ফেরত আসা যুবকরা হলেন,চট্টগ্রাম জেলার লোহাগাড় উপজেলার আমোলা বড়ইের ছেলে মিন্টু বড়ই(২৫)একই জেলার ঝন্টু বড়ইের ছেলে টিটুল বড়ই(৩০)।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ জানান, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে আইনী সহয়তা দিতে ২ যুবককে বেনাপোল পোটথানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোহাগ হোসেন
বেনাপোল যশোরঃ
৭/১১/২১


