print news || Dailydeshsomoy

সোহাগ হোসেন বেনা‌পোলঃ

বেনাপোল বন্দর দিয়ে ভারত ফেরত ১৭ জন পাস‌পোর্ট যাত্রী‌কে প্রা‌তিষ্ঠা‌নিক বেনাপোল পৌর বিয়ে বাড়ি কোয়া‌রেন্টাইন রাখা হ‌য়।

বৃহস্প‌তিবার (১এপ্রিল)এসব পাসপোর্টযাত্রী‌দের ভরতীয় ক‌রোনা সন‌দে এ‌ন্টি‌জেন ও রে‌পিড এ‌ন্টি‌জেন লেখা‌ ছিল, সরকারী প‌রিপত্র অনুযায়ী বেনা‌পোল চেক‌পোস্ট ই‌মি‌গ্রেশন ও স্বাস্থ্য বিভাগ বিকালে তা‌দের বেনা‌পোলে ১৪ দিন কোয়া‌রেন্টাই‌নে থাকার জন্য পাঠায়।

‌চেক‌পোস্ট স্বাস্থ্য বিভা‌গের ডাক্তার উৎপলা বিশ্বাস ব‌লেন, সরকারী সীদ্ধান্ত অনুযায়ী ভারত ফেরত যাত্রীদের কে উপ‌জেলা প্রশাস‌নের সহায়তায় কোয়া‌রেন্টাই‌নে পাঠা‌নো হয়। ত‌বে যা‌দের রি‌পোর্ট পি‌সিআর, আর‌পিপি‌সিআর লেখা আ‌ছে তারা নিজ নিজ বা‌ড়ি‌তে যে‌তে পার‌বে।

ই‌মি‌গ্রেশন ও‌সি আহসান হা‌বিব ব‌লেন,উপরের সীদ্ধান্ত এ‌সে‌ছে কোয়া‌রেন্টাইন থে‌কে নমুনা সংগ্রহ ক‌রে যাত্রী‌দের ছে‌ড়ে দেওয়া হ‌বে।

শার্শা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউছুপ আলী ব‌লেন, সন্ধ্যার সময় জেলা প্রশাস‌কের নি‌র্দেশ অনুযায়ী যাত্রী‌দের নমুনা ও ঠিকানা রে‌খে রাতে ছে‌ড়ে দেওয়া হয়েছে।

প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোরঃ
২/৪/২১