
গতকাল ১১.০৫.২০২১ রোজ মঙ্গলবার বিএনপির চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক, বারবার কারানির্যাতিত জননেতা আলহাজ্ব জাকির হোসেন বাবলু ভাই সকলকে দোয়া করার আহ্বান করায় বারবার কারানির্যাতিত ছাত্রনেতা ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক প্রার্থী মোঃআলী হোসেন এর উদ্যোগে আনন্দমোহন কলেজ ছাত্রদলের পক্ষ থেকে রোজাদারদের মাঝে ইফতার বিতরন ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল মোঃআবু সাঈদ ফরহান, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মান্নান ও সুমন, মহানগর পশ্চিম থানা ছাত্রদলের সদস্য-সচিব মোঃনাজমুল হক, কোতোয়ালি থানা ছাত্রদলের সদস্য-সচিব আবদুল্লাহ আল রুমান ছাড়াও আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছত্রদলের নেতা সজীব, হিমেল, তানভীর, তুহিন, আসাদ, আজিম সহ আরো অর্ধশতাধিক নেতাকর্মী।


