
প্রকাশিত,২৪, সেপ্টেম্বর,২০২১
নিজস্ব প্রতিবেদকঃ
বিশ্ব ফার্মাসিস্ট ডে ২০২১ উপলক্ষে ‘ব্লাড ডোনেশন ক্যাম্পেইন’ আয়োজন করেছে ফার্মেসি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (PSWAB)।
আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে কুড়িলে শেরে বাংলা আইডিয়াল হাইস্কুলে কর্মসূচির উদ্বোধন করেন স্কুল অফ হেলথ অ্যান্ড লাইফ সাইন্স, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিন ড. হাসান মাহমুদ রেজা।
ড. হাসান মাহমুদ রেজা বলেন, “শিক্ষানবিশ স্টুডেন্টরা যে এত সুন্দর একটা মহৎ উদ্যোগ নিয়েছে এবং এই প্রোগ্রামে অংশ নিয়ে ওনি খুশি হয়েছে!আর ভবিষ্যতেও আমরা ফার্মাসিস্টরা যেন এই ধারা অব্যাহত রাখি সেটাই ওনার একান্ত কাম্য!”
এ সময় আরও উপস্থিত ছিলেন, ওমর হাসিব শফিউল্লাহ (পিএইচ ফেক্টরের সিইও), মোহাম্মদ শাফি (প্রেসিডেন্ট, PSWAB), মাহমুদুর রহমান সাদ (সেক্রেটারি, PSWAB) সহ উক্ত সংগঠনের সর্বস্তরের কার্যনির্বাহী সদস্যবৃন্দ। দেশ সেরা পাঁচ থেকে ছয়টি ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক, আইউবি’র শিক্ষার্থী সহ উৎসুক জনতা এবং শিক্ষার্থীদের পদচারণয় মুখরিত হয়ে ওঠে এ আয়োজন।


