
প্রকাশিত, ১৬-১২-২০২০
মোঃ শফিকুল ইসলাম (রাকিব):খানসামা(দিনাজপুর) প্রতিনিধিঃ-
দিনাজপুরের খানসামা উপজেলায় বিজয় দিবস পালনের মধ্য দিয়েই অাজ থেকে যাত্রা শুরু করলো সেচ্ছাসেবী সংগঠন “মানব কল্যান সেবা সংঘ” এর।
বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকালে উপজেলার অাঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদের হলরুমে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মাঝেই এর যাত্রা শুরু হয়।
অনুস্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঙ্গারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা অাহম্মেদ শাহ্,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রয়েল স্টার স্কুলের প্রতিস্ঠাতা ও বাংলা ভাষা কলেজের প্রভাষক জনাব মোঃ অানোয়ার হোসেন,
বক্তব্য রাখেন অাকবর অালী শাহ্ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ হাসান অালী,
অালোচনা সভায় অারো বক্তব্য রাখেন খানসামা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরনবি ইসলাম,
আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হাফেজ মোমিনুল ইসলাম,সেকেন্দার আলি,অানিসুর রহমান,শ্রী চিয়েন সরকার (সবুজ) প্রমুখ।
এ সময় বক্তারা বলেন,জাতির জনকের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সরকার কাজ করে যাচ্ছে।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংঘের সভাপতি মোঃ জসিম উদ্দিন,প্রচার সম্পাদক মোঃ শফিকুল ইসলাম,প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম,মহিলা বিষয়ক সম্পাদক সিনহা মারিয়া রেবেকা সহ বিভিন্ন দায়িত্বশীল ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।
সভাটির দোয়া পরিচালনা করেন,হাফেজ মোঃ মোমিনুল ইসলাম।


